ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
প্রভাতি টিভি
সর্বশেষ
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত মন্ত্রিসভায় গৃহীত অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি অতিরিক্ত গেজেট জারি করা হয়। গেজেটে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। বাংলাদেশের জন্য এটি বিশেষ মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। গেজেটে আরও বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করার ঘটনাকে বিরল ও অনন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ প্রেক্ষাপটে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রস্তাবটি গ্রহণ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত ওই অভিনন্দন প্রস্তাব সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হলো। বিডি-প্রতিদিন/জেডআর
৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

শুভশ্রীর গলায় ‘লাভ বাইট’ নিয়ে আলোচনা

শুভশ্রীর গলায় ‘লাভ বাইট’ নিয়ে আলোচনা

শেষ অনুশীলনের ছবি দিয়ে মেসির আবেগী বার্তা

শেষ অনুশীলনের ছবি দিয়ে মেসির আবেগী বার্তা

নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজে রাশিয়ায় জ্বালানি পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজে রাশিয়ায় জ্বালানি পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে:  প্রধানমন্ত্রী

শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
লিংক কপি করা হয়েছে!

কিশোর

লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়,থাকুক  মুখে হাসি,বই খাতা আর খেলাধুলায়জীবন হোক খুশি।কেন তবে পথ হারিয়েঅন্ধকারে যায়?মাদক অস্ত্র গ্যাংয়ের নেশায়ভবিষ্যৎ হারায়।কে দেয় তাদের টাকা পয়সা,কে দেয় অস্ত্র হাতে?কার ইশারায় কিশোররা আজজড়ায় অপরাধে?কিশোরদের নয় শুধু শাস্তি,মূলটাও খুঁজতে চাই,যারা তাদের ব্যবহার করেরেহাই যেন না পায়।মাঠ দাও বই দাও হাতে,দাও আলোর জ্ঞান,সংস্কৃতির সুন্দর পথেজাগুক তাদের প্রাণ।কিশোর তুমি দেশের শক্তি,তুমিই আগামীর দিন,অন্ধকার  নয়  আলোর পথেহোক জীবন রঙিন।অস্ত্র নয় বই থাকুক  হাতে,মাদক হোক পরাজিত,কিশোরদের হাতেই হোক বাংলাদেশ সুন্দর সুরভিত।লেখক পরিচিতি:লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটিযুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি।

কিশোর
২৩ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম
মাইক্রোপ্লাস্টিক থাকা ২৬টি টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন?

মাইক্রোপ্লাস্টিক থাকা ২৬টি টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ২ জন
আজকের আবহাওয়া
আবহাওয়া তথ্য লোড হচ্ছে...
--°
গড় তাপমাত্রা
--°
সর্বোচ্চ
--%
বৃষ্টির সম্ভাবনা
লোড হচ্ছে...