ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
লিড নিউজ ২৪

পটুয়াখালীর দুমকিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় দুমকি থানা ব্রিজ এলাকা থেকে উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লিড নিউজ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর দুমকিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : কাজী রওনাক হোসেন
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত লিড নিউজ ২৪

0:00 0:00
1.0x