প্রভাতী টিভি ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া হুইপরা হলেন—

  • হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ,
  • খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল,
  • শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,
  • নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
  • দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া
  • লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

মন্তব্য করুন